অনুসন্ধান

খোঁজা হচ্ছে...

সার্চ করতে টাইপ করে Enter দিন অথবা সার্চ বাটনে ক্লিক করুন।
কোনো খবর পাওয়া যায়নি।

আরব দেশগুলো জরুরি বৈঠকে বসছে

বার্তাবাজ ডেস্ক

প্রকাশঃ ১৯ই মার্চ ২০২৬, ১২:৪৪ এএম

আরব দেশগুলো জরুরি বৈঠকে বসছে

ছবি: সংগৃহীত

আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে জরুরি বৈঠক শুরু হয়েছে। বুধবার (১৮ মার্চ) সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব ও ইসলামী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে অংশ নেন।

আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকের মূল লক্ষ্য হলো শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে পারস্পরিক পরামর্শ ও সমন্বয় আরও জোরদার করা। মধ্যপ্রাচ্যজুড়ে দ্রুত বেড়ে চলা উত্তেজনার প্রেক্ষাপটে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর ইরান ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। উপসাগরীয় দেশ, ইসরায়েল এবং এ অঞ্চলে থাকা মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হচ্ছে এমন হামলা, এতে করে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে গভীর নিরাপত্তা সংকটে পড়েছে পুরো মধ্যপ্রাচ্য। ইরানের হামলার কারণে দুবাই ও দোহাসহ গুরুত্বপূর্ণ উপসাগরীয় বিমানবন্দরগুলো একাধিকবার বন্ধ রাখতে হয়েছে। ফলে বাণিজ্য, ভ্রমণ এবং জরুরি চিকিৎসা সরঞ্জাম সরবরাহে মারাত্মক বিঘ্ন ঘটেছে।
Bartabuzz Logo

খবরের নতুন ধারা

স্বত্ব © 2026 বার্তাবাজ

  ||  

সম্পাদক ও প্রকাশক: নাজমুল হাসান