অনুসন্ধান

খোঁজা হচ্ছে...

সার্চ করতে টাইপ করে Enter দিন অথবা সার্চ বাটনে ক্লিক করুন।
কোনো খবর পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদফতরের ডিজি হলেন ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

বার্তাবাজ ডেস্ক

প্রকাশঃ ১১ই মার্চ ২০২৬, ১২:০০ পিএম

স্বাস্থ্য অধিদফতরের ডিজি হলেন ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

স্বাস্থ্য অধিদফতরের (ডিজিএইচএস) নতুন মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

স্বাস্থ্য অধিদফতরের (ডিজিএইচএস) নতুন মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। মঙ্গলবার (১০ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের দায়িত্ব পালন করতে হবে। 
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।  
Bartabuzz Logo

খবরের নতুন ধারা

স্বত্ব © 2026 বার্তাবাজ

  ||  

সম্পাদক ও প্রকাশক: নাজমুল হাসান