অনুসন্ধান

খোঁজা হচ্ছে...

সার্চ করতে টাইপ করে Enter দিন অথবা সার্চ বাটনে ক্লিক করুন।
কোনো খবর পাওয়া যায়নি।

ড্রোন হামলায় ডুবে গেছে কুয়েত উপকূলে তেলবাহী ট্যাংকার

বার্তাবাজ ডেস্ক

প্রকাশঃ ৫ই মার্চ ২০২৬, ১২:৩০ পিএম

ড্রোন হামলায় ডুবে গেছে কুয়েত উপকূলে তেলবাহী ট্যাংকার
কুয়েত উপকূলে একটি তেলবাহী কার্গো জাহাজ ড্রোন হামলায় বিস্ফোরণের পর ডুবে গেছে।

ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (ইউকেএমটো) বুধবার (৪ মার্চ) এক বিবৃতিতে জানায়, গভীর রাতে জাহাজটিতে আঘাত হানা হয়।

জাহাজ থেকে তেল সাগরে ছড়িয়ে পড়ছে, যা পরিবেশগত ক্ষতির আশঙ্কা বাড়াচ্ছে। তবে ক্রুরা সবাই নিরাপদ রয়েছেন। ইউকেএমটোর বরাত দিয়ে বলা হয়েছে, বিস্ফোরণটি ড্রোনের আঘাতে ঘটেছে।

পারস্য উপসাগরের তীরে অবস্থিত কুয়েতের সঙ্গে সমুদ্র সীমান্ত আছে ইরানের। ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাত শুরু হওয়ার পর থেকে (২৮ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ওপর হামলা বাড়ছে। কুয়েত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র এবং এখানে তিনটি যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি অবস্থিত।
Bartabuzz Logo

খবরের নতুন ধারা

স্বত্ব © 2026 বার্তাবাজ

  ||  

সম্পাদক ও প্রকাশক: নাজমুল হাসান