প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন গাজীপুর-১ আসনের বিএনপির সংসদ সদস্য মুজিবুর রহমান। সেই সঙ্গে স্বাধীনতাযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতির দাবি জানান তিনি।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব দাবি জানান।
মুজিবুর রহমান বলেন, ‘১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে দীর্ঘ ৯ মাস বন্দি থেকেও যে অসীম ধৈর্য ও দেশপ্রেমের পরিচয় এই পরিবার দিয়েছে, তা ইতিহাসে বিরল।
আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়া ১৯৭১ সালে তার দুই সন্তানসহ পাকিস্তানিদের হাতে বন্দি ছিলেন।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার ছোট ভাই আরাফাত রহমান কোকো সেই অবর্ণনীয় কষ্টের দিনগুলো মায়ের সঙ্গে বন্দিশালায় পার করেছেন। এটি কোনো রাজনৈতিক চাটুকারিতা নয়, বরং ইতিহাসের সত্য।’
তিনি আরো বলেন, “খালেদা জিয়াকে তার অবদানের জন্য পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে হবে।
পাশাপাশি ৯ মাস বন্দি জীবন কাটানোয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার ভাইকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান এখন সময়ের দাবি।”
তারেক রহমানকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ স্বীকৃতির দাবি সংসদ সদস্যের
বার্তাবাজ ডেস্ক
প্রকাশঃ ৯ই এপ্রিল ২০২৬, ১০:৩৩ এএম
ছাড়ের মূল্যে ডিজেল কেনার অফার ফেলে রেখে প্রিমিয়াম দামে কেনার সিদ্ধান্তে ক্ষতিগ্রস্থ হচ্ছে সরকার ও আন্তর্জাতিক সরবরাহকারীরা
২ মাস আগে
সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
৪ মাস আগে
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শনিবার
৪ মাস আগে
শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী
৪ মাস আগে
বাৎসরিক ছুটি বাড়ালো সরকার
৪ মাস আগে
প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক প্রদান করবেন বিকেলে
৪ মাস আগে
যুবদলকর্মী ইউসূফ হত্যার মাস্টার মাইন্ড জনি: টার্গিট ছিল বাবু, খুন হলো ইউসূফ
৩ সপ্তাহ আগে
এলজিইডির প্রধান প্রকৌশলী বেলালকে ঘিরে বিতর্ক
১ মাস আগে
ছাড়ের মূল্যে ডিজেল কেনার অফার ফেলে রেখে প্রিমিয়াম দামে কেনার সিদ্ধান্তে ক্ষতিগ্রস্থ হচ্ছে সরকার ও আন্তর্জাতিক সরবরাহকারীরা
২ মাস আগে
হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু
৪ মাস আগে
১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা
৪ মাস আগে
এনসিপির সংবাদ সম্মেলন দুপুরে
৪ মাস আগে
বাড়লো জ্বালানি তেলের দাম
৪ মাস আগে
যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে
৪ মাস আগে