অনুসন্ধান

খোঁজা হচ্ছে...

সার্চ করতে টাইপ করে Enter দিন অথবা সার্চ বাটনে ক্লিক করুন।
কোনো খবর পাওয়া যায়নি।

বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

প্রকাশঃ ৩ই এপ্রিল ২০২৬, ০২:১০ এএম

বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
ইংল্যান্ডে জুনে বসবে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আসন্ন এই মেগা আসরের আগে স্কটল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে নিগার সুলতানা জ্যোতির দল। যেখানে স্কটল্যান্ড ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকবে নেদারল্যান্ডস।

ইতোমধ্যে আসন্ন এই ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে ২ বার করে খেলবে। কোনো ফাইনাল থাকছে না। ২৮ মে শুরু হওয়া টুর্নামেন্ট চলবে ৪ জুন পর্যন্ত।

বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ মে, প্রতিপক্ষ স্কটল্যান্ড। পরের ম্যাচ ৩১ মে, প্রতিপক্ষ নেদারল্যান্ডস। এরপর ২ জুন স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ৪ জুন সিরিজের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে তারা। সিরিজের সবগুলো ম্যাচ হবে এডিনবার্গের দ্যা গ্রাঞ্জ ক্লাব মাঠে।

ত্রিদেশীয় সিরিজের সূচি

২৮ মে— স্কটল্যান্ড বনাম নেদারল্যান্ডস
৩০ মে— স্কটল্যান্ড বনাম বাংলাদেশ
৩১ মে— বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস
২ জুন— স্কটল্যান্ড বনাম বাংলাদেশ
৩ জুন— স্কটল্যান্ড বনাম নেদারল্যান্ডস
৪ জুন— নেদারল্যান্ডস বনাম বাংলাদেশ
Bartabuzz Logo

খবরের নতুন ধারা

স্বত্ব © 2026 বার্তাবাজ

  ||  

সম্পাদক ও প্রকাশক: নাজমুল হাসান