অনুসন্ধান

খোঁজা হচ্ছে...

সার্চ করতে টাইপ করে Enter দিন অথবা সার্চ বাটনে ক্লিক করুন।
কোনো খবর পাওয়া যায়নি।

‘পিনিক’ এর টিজার প্রকাশ

বিনোদন ডেস্ক

প্রকাশঃ ২৮ই ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৮ এএম

‘পিনিক’ এর টিজার প্রকাশ
উত্তেজনায় ভরা ‘পিনিক’ সিনেমার টিজার বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রকাশ পেয়েছে। 

১ মিনিট ৪০ সেকেন্ডের এই টিজারে দেখা যায়, একটি অন্ধকার রুমে একজন নারীকে বেঁধে রাখা হয়েছে। তারপর মুখোশ পরে একজন ব্যক্তি অট্টহাসি দিয়ে রুমে প্রবেশ করে এবং ইলেকট্রিক করাত দিয়ে হত্যার দৃশ্য দেখানো হয়েছে।

সিনেমার নির্মাতা জাহিদ জুয়েল জানান, আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে ‘পিনিক’। শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করা হবে। তিনি বলেন, একটি ভালো সিনেমা উপহার দেওয়ার জন্যই মুক্তিতে সময় নেওয়া হয়েছে।

মুক্তির দেরির কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, গল্পকে যথাযথভাবে পর্দায় ফুটিয়ে তোলা একটি চ্যালেঞ্জ। তাড়াহুড়ো না করে আমরা চাইছিলাম যেন কোথাও কোনো খুঁত না থাকে।

রহস্য ও মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানায় নির্মিত ‘পিনিক’ সব ধরনের ঘরানার উপাদান মিলিয়ে তৈরি হয়েছে। নির্মাতা বলেন, গল্পটি খুবই শক্তিশালী। অ্যাকশন, থ্রিলার, হরর, রোমান্স সব মিলিয়ে এটি দর্শককে দারুণ মজা দেবে।

সিনেমায় অভিনয় করেছেন আলী রাজ, ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরী, শরীফ সিরাজ ও এ কে আজাদ সেতু।


Bartabuzz Logo

খবরের নতুন ধারা

স্বত্ব © 2026 বার্তাবাজ

  ||  

সম্পাদক ও প্রকাশক: নাজমুল হাসান